রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টিসিবি ভবনের পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ১১টার পর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এর আগে, রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা কাঠের তৈরি দোকানসহ আশপাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


