নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা
রংপুরে ডিসির সম্মেলন কক্ষে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এমনভাবে এই নির্বাচন করতে যাতে কারও কোনো অভিযোগ না থাকে।

শনিবার রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘সামনে অত্যন্ত বড় একটা টেস্ট আছে আমাদের, সেটা হলো নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সবসময় জানিয়েছেন যে, এবার একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটাতে কারও কোনো অভিযোগ থাকবে না। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সেটি ভালো না থাকলে কোনকিছুই অর্জন করা যাবে না। আমরা জানি এক সময় খুব খারাপ অবস্থা আমাদের গেছে। তবে, বর্তমানে আশার কথা হলো আল্টিমেটলি পুলিশ তাদের অবস্থানটা বুঝতে পেরেছে।’

নির্বাচনে যে প্রার্থীর হারার সম্ভাবনা থাকে, তিনি সবসময় ‘গণ্ডগোলের’ চেষ্টা করেন বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন

তিনি বলেন, ‘বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সেটা মাথায় রেখেই যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মিটিংও করেছেন। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যথেষ্ট সজাগ আছেন।’

এবার সবাই মিলে এক সঙ্গে বসে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, এরপর অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবে।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপপুলিশ কমিশনার (ক্রাইম) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিকালে পররাষ্ট্র উপদেষ্টার রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর