বান্দরবান থেকে গ্রেপ্তার বাংলাদেশি পর্ন তারকা যুগল: সিআইডি

বান্দরবান থেকে গ্রেপ্তার বাংলাদেশি পর্ন তারকা যুগল: সিআইডি
সিআইডির লোগো
Advertisement
Advertisement

বান্দরবান থেকে আলোচিত বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সোমবার সকালে বিষয়টি জানান তিনি। তাদের বিরুদ্ধে অন্যদের এ কাজে যুক্ত করার অভিযোগও রয়েছে।

সম্প্রতি দ্য ডিসেন্ট নামে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ওই যুগলের বিষয়টি সামনে আসে।

আরও পড়ুন

পুলিশ সুপার জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নোগ্রাফি কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে।

অনুসন্ধানে জানা যায়, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর