সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচদিন এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনসহ মোট ছয়দিন দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরে ৪ সেপ্টেম্বর থেকে আবারও যথারীতি শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, বন্ধের সময় এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান।


