সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় হামলা ও ভাংচুরের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হকের নামে গাড়ী ভাংচুর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


