রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে সংলাপে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

কক্সবাজার রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক অংশীজন আলোচনায় যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার সকাল ১০টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি ওই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা উপদেষ্টার।

‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনের এই সংলাপ রোববার হোটেল বে ওয়াচে শুরু হয়েছে। এতে কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে সংলাপে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, সংলাপ মূলত সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আয়োজন করা হয়েছে। এর বিশেষ তাৎপর্য হলো রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ। এখানে তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এই মতামত ও আলোচনা ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।

সংলাপে মানবিক সহায়তা নিশ্চিত করা, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক অঙ্গনে দৃশ্যমান রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পেয়েছে।

তিন দিনব্যাপী এই সংলাপ মঙ্গলবার শেষ হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad