প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী বৃহস্পতিবার নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে পূর্ণাঙ্গ আদালত (ফুল কোর্ট) সভা আহ্বান করেছেন।
রোববার হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের সই করা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাটি বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা অংশগ্রহণ করবেন। সভায় সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।


