নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সাদা বলের সিরিজ সামনে রেখে স্কিল ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে স্কিলের পাশাপাশি প্রাধান্য দেয়া হচ্ছে ফিটনেসকেও, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এর আগে ঘোষণা হয়ে যাবে ওয়ানডে স্কোয়াড। ১৩ এপ্রিল ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ হবে ক্যাম্পে থাকা বাকি ক্রিকেটারদের।
১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। সোমবার ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ একটা বড় সময় পেয়েছি প্র্যাকটিসের যেই ভলিউম, প্র্যাকটিসের যেই আইটিনারি সেটা খুব সমৃদ্ধ এবং এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারব।
আগামী ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। দিবারাত্রির এই সিরিজের প্রথম দুই ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিও অনুষ্ঠিত হবে একই মাঠে, ২৭ ও ২৯ এপ্রিল। শেষ ম্যাচ ২ মে মিরপুর স্টেডিয়ামে।
লম্বা এই সিরিজের আগে প্রস্তুতির জন্য বেশ দীর্ঘ সময় পেয়েছে বাংলাদেশ। এই ক্যাম্প চলবে আরো সপ্তাহখানেক। তবে গরমের জন্য খানিকটা সমস্যা হলে সেটা ক্রিকেটাররা মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন নাফিস।
বাংলাদেশের প্রথম এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ একটা বড় সময় পেয়েছি প্র্যাকটিসের যেই ভলিউম প্র্যাকটিসের যেই আইটিনারি সেটা খুব সমৃদ্ধ এবং এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। একটু গরম বাট প্লেয়াররা খুব দ্রুত অ্যাডজাস্ট করে নিচ্ছে।’


