ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সম্প্রতি মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ২১২ জন।

আর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে আক্রান্ত হয়েছেন ১১০ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬১ জন।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি সপ্তাহে একজনসহ এ বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী বলেও বলা হয় বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর