ঐকমত্যে জাতীয় সনদ করবে কমিশন: আলী রীয়াজ

ঐকমত্যে জাতীয় সনদ করবে কমিশন: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। ফাইল ছবি, সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যেসব বিষয়ে সম্মতি পাওয়া যাবে, তা ভিত্তি করেই একটি জাতীয় সনদ প্রণয়ন সম্ভব। এ সনদের মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের জাতীয় আকাঙ্ক্ষা পূরণের পথে এগোনো যাবে।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে কমিশনের সংলাপ শুরুর সময় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক রীয়াজ জানান, কমিশনের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব একটি জাতীয় সনদের খসড়া তৈরি করা। কমিশনের মেয়াদ জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত হওয়ায় প্রাথমিক আলোচনা মে মাসের মধ্যে শেষ করার আশা প্রকাশ করেন তিনি। এরপর শুরু হবে পরবর্তী ধাপের কাজ।

তিনি বলেন, ‘আমরা ধাপে ধাপে আলোচনা চালিয়ে যাব এবং দেখতে চাই কীভাবে একটি সম্মিলিত অবস্থানে পৌঁছানো যায়।’

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির আট সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

ববি হাজ্জাজ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ বিষয়ের সঙ্গে তার দল একমত। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারকে একটি বৃহৎ কাঠামোতে দেখতে চাই এবং এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad