প্রধান উপদেষ্টা-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রধান উপদেষ্টা-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এ সময় তারা দুদেশের নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলাপ করেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, উভয় নেতার মধ্যে ১৫ মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটে।

আরও পড়ুন

এদিকে টেলিফোনে দুই নেতার মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, তাদের টেলিফোন কথোপকথনে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কাজ করার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা সম্পূরক শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে শনিবার আলোচনা অব্যাহত থাকার কথা বলেছিল প্রধান উপদেষ্টার দপ্তর।

ওয়াশিংটনে বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার তথ্যও দেয় প্রধান উপদেষ্টার দপ্তর। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর