জব্দ হচ্ছে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের সব সম্পদ

জব্দ হচ্ছে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের সব সম্পদ
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের সূত্রে আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তানজিব হাসিব সরকার অভিযুক্ত শেখ আব্দুল হান্নানের জমি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ আছে। তার নিজ নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ যাচাইয়ে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরুহ হবে। জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

দুদক জানায়, আব্দুল হান্নানের জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে-খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট এবং দশমিক ২৫০ কাঠা জমি। যার মূল্য ১৩ লাখ টাকা। একই এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট এবং দশমিক ২৫০ কাঠা জমি। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ৩৭ লাখ টাকা মূল্যে তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএস এলাকার ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হান্নানের নামে ৩ দশমিক ৮৫ শতাংশ, ২ দশমিক ৪২ শতাংশ এবং ১ দশমিক ৫৭ শতাংশ জমি। এছাড়া রয়েছে মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে নির্মাণাধীন ৭ তলা ভবন এবং বিভিন্ন ব্যাংকের ৬ টি হিসাব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad