রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার বেলা দেড়টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মন্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেতু গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়ার বাসিন্দা। তিনি গোয়ালন্দ বাজারের ‘সেতু জুয়েলার্স’-এর মালিক কমল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের শ্বশুর জানান, এক বছর আগে সেতুর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।


