সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আলিম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি মৎস্য ব্যবসায়ী।

সকালে গাজীরহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের বাসটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

গুরুতর আহত আব্দুল আলিমকে স্থানীয়রা উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ব্লীজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর