রাজধানীতে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

রাজধানীতে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামে এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রোববার সকালে এ ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল বিষয়টি নিশ্চিত করেন।

এসআই জানান, গুলবাগের ৩৩৪ নম্বর বাসার নিচতলার একটি কক্ষে স্বামী রুবেল মিয়া ও স্ত্রী স্বপ্না খাতুন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্বপ্নার বাবার নাম আলকাছ। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। আর রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়।

তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে ওই বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। ওই ঝগড়ার জের ধরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্না খাতুনের গলা চেপে ধরেন বলে অভিযোগ। এতে শ্বাসরোধ হয়ে স্বপ্নার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর