ব্রাহ্মণবাড়িয়ায় দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন
দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে লাগা আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর ছয়টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, ‘শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১ নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস জানান, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর