বগুড়া জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

বগুড়া জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
Advertisement
Advertisement

বগুড়া জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি ধারাবাহিক বৈঠক। জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নেতাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য একেএম মাহবুবু রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংস্থাপন প্রতিমন্ত্রী আবদুল বারী, সংসদ সদস্য জিএম সিরাজ, রেজাউল করীম বাদশা, মোশাররফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর