নেত্রকোনায় জমির বিরোধে ছুরিকাঘাতে আহত ডাকঘর কর্মীর মৃত্যু

নেত্রকোনায় জমির বিরোধে ছুরিকাঘাতে আহত ডাকঘর কর্মীর মৃত্যু
Advertisement
Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আফতাব উদ্দিন (৪৫) নামে এক ডাকঘর কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরে ডাক রানার হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে এবং নিহত আফতাব উদ্দিনের আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার সকাল ১০টার দিকে কৈলাটি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে ফরিদ মিয়া ও তার লোকজন উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে আফতাব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর