নরসিংদীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

নরসিংদীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নরসিংদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) এবং মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে স্বজনরা তাদের না পেয়ে খোঁজায় নামেন। পরে স্থানীয় লোকজন গর্তের পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, শিবপুর ও মনোহরদী থানার সীমান্তবর্তী নোয়াদিয়া গ্রামে গর্তের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ দুটি বাড়িতে নিয়ে গেছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর