নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
Advertisement
Advertisement

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে বটতলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিনিবাসদী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।

নিহতের বন্ধু কামাল উদ্দিন জানান, প্রতিদিন তারা একসঙ্গে স্টেশন মসজিদে নামাজ পড়তেন। তবে শুক্রবার তার সঙ্গে একবারও দেখা হয়নি। এশার নামাজ পড়তে এসে তিনি জানতে পারেন, শাহ আলম ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীলিপ চন্দ্র সরকার বলেন, রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর