ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৬

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৬
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাও থানায় সাতজন, শেরেবাংলা নগর থানায় দুইজন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় চারজন, তেজগাও শিল্পাঞ্চল থানায় নয়জন ও হাতিরঝিল থানায় ১০ জন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ সূত্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর