জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু, দাদি আহত

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু, দাদি আহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দাদি বুলি বেগম।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) ও স্ত্রী লাকী আক্তার (৪০)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু নিজে তা মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে লাকী আক্তার এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় পুত্রবধূ ও নাতিকে বাঁচাতে গিয়ে দাদি বুলি বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর