চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় কারাগারে

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় কারাগারে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার সকালে নাটোর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাড়ি সিরাজগঞ্জে। তিনি ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রা করছিলেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

অভিযোগ অনুযায়ী, দুই পুলিশ সদস্য তল্লাশির কথা বলে ওই নারীকে ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান। তার কাছে ইয়াবা রয়েছে বলে ভয় দেখিয়ে ১০ হাজার টাকা নেন। পরে ক্যান্টিনবয় আবু বক্কর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

নারীর চিৎকার শুনে যাত্রীরা এগিয়ে এসে আবু বক্করকে আটক করেন। পরে তাকে সান্তাহার রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

ওই নারী অভিযোগ করেছেন, দুই পুলিশ সদস্যও ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। তবে পুলিশ বলছে, এ অভিযোগ তদন্তাধীন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে আবু বক্কর একাই ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে ওই নারী কীভাবে ক্যান্টিনে গিয়েছিলেন, তা নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।

ওসি বলেন, ‘আবু বক্করের দাবি, ওই নারী নিজেই ক্যান্টিনে গিয়েছিলেন। নারীর দাবি, পুলিশ তাকে তল্লাশির জন্য ক্যান্টিনে নিয়ে যায়।’

তিনি জানান, মামলায় আবু বক্করের নাম-ঠিকানা উল্লেখ রয়েছে। দুই পুলিশ সদস্যের নাম-ঠিকানা না থাকায় তাদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। টাকা নেওয়ার অভিযোগসহ ঘটনার অন্যান্য বিষয় তদন্ত করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর