আরও বেশি দামে এলএনজি কিনছে সরকার

আরও বেশি দামে এলএনজি কিনছে সরকার
ফাইল ছবি
Advertisement
Advertisement

তীব্র জ্বালানি সংকটের মধ্যে আরও বেশি দামে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

এবার প্রতি এলএনজির প্রতি এমএমবিটিইউর দাম পড়ছে ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলার।

গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন

আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৬তম কার্গো এলএনজি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। প্রথম কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২৪ দশমিক ৬৩ ডলার।

পাশাপাশি, ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৭তম কার্গো এলএনজি সরবরাহ করবে টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, যুক্তরাজ্য। দ্বিতীয় কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২৪ দশমিক ২৫ ডলার।

এর আগে গত সপ্তাহে সরকার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ ডলারে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়। এক কার্গো এলএসজি কিনতে সেবার খরচ পড়ে ৩৯ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা।

২০২৫ সালের ডিসেম্বরে প্রতি এমএমবিটিইউ ১০ দশমিক ৫০ ডলারেরও কম দামে এলএনজি কিনেছিল সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর